সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওআইসি সম্মেলনে গাজা সংকট মোকাবিলায় ইরানের ৪ সুপারিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান বিপর্যয় মোকাবিলায় ইসরাইলি সরকারের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে চারটি চারটি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

গাজা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় এ প্রস্তাব দেন আরাগচি।

আরাগচি বলেন, ‘আমাদের মনে রাখা উচিত যে গাজার ট্র্যাজেডি কেবল মুসলমানদের জন্য নয়; এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। অতএব, আমরা ধর্ম বা ভৌগোলিক— নির্বিশেষে সকল জাতির প্রতি মানবতা, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাই, যা ইতিহাসের সঠিক দিক।’

তিনি বলেন, ‘ইতিহাস বিলম্ব ক্ষমা করবে না। গাজা অপেক্ষা করতে পারে না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’

পরবর্তীতে, তিনি চারটি পদক্ষেপের প্রস্তাব করেন, যার মাধ্যমে ইহুদিবাদী শাসনব্যবস্থা বন্ধ করা যায় এবং গাজার জনগণের দুর্দশা মোকাবিলা করা যায়। সেগুলো হলো—

১. দখলদার সরকারের (ইসরাইল) সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা;

২. রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা;

৩. আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধীদের আইনি বিচার;

৪. অস্ত্র প্রেরণ এবং ন্যায়বিচারের বিরুদ্ধে ভেটো দিয়ে ইহুদিবাদী শাসনব্যবস্থাকে সমর্থনকারী সরকারগুলোর মুখোমুখি হওয়া।

আরাগচি আরও বলেন, ‘গাজা কেবল একটি স্থান নয়, বরং প্রতিরোধ ও মানবিক মর্যাদার প্রতীক। আজ পদক্ষেপ নেওয়ার সময়, কেবল কথা নয়, প্রতিশ্রুতি নয়, বরং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময়।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা