,

হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আফিদাদের

news-image

ক্রীড়া প্রতিবেদক : এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে আফিদা-শামসুন্নাহারদের যাত্রাটা শুভ হয়নি। লাওসের ভিয়েনতিয়েনে গ্রুপের প্রথম ম্যাচে আফিদাদের ভুটানী ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ০-২ গোলে হেরেছে চাইনজি তাইপের কাউশিউং অ্যাটকার্সের বিপক্ষে। দুই অর্ধে একটি করে গোল করে জয়ী দল।

সপ্তাহ তিনেক আগে লাওসের এই ভিয়েনতিয়েন থেকেই আফিদারা সাফল্য নিয়ে ফিরেছিলেন। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এবার ভুটানের ক্লাবের হয়ে সেই লাওসেই এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন আফিদা, স্বপ্না, রিপা, শামসুন্নাহার ও তহুরা।

বাংলাদেশ নারী ফুটবলে টানা দুই বার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। অথচ বাংলাদেশের নারী ফুটবলের কোনো কাঠামো নেই। বাংলাদেশের কোনো ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে না। অথচ ভুটান, ভারতের ক্লাবগুলো খেলছে। তাই আফিদাদের বিদেশি ক্লাবের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে হয়।

গত বছরও বাংলাদেশের তিন ফুটবলার ঋতুপর্ণা, মনিকা ও মারিয়া মান্দা রয়্যাল থিম্পু কলেজের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন। সেই বার থিম্পুতেই গ্রুপের খেলাগুলো হয়েছিল। এবার থিম্পু কলেজকে লাওসে গিয়ে খেলতে হচ্ছে।

আফিদাদের পরবর্তী ম্যাচ ২৮ আগস্ট উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহ্যাংয়ের বিপক্ষে। ৩১ আগস্ট শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক লাওসের ক্লাব মাস্টার অ্যাসোসিয়েশন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের