সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক কনস্যুলেটে ভাঙচুর, ‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি’

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট অফিসে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, তিনি (মাহফুজ আলম) সেখানে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন। মাহফুজ আলম সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন।

কারা হামলা করেছে, তাদের শনাক্ত করতে পেরেছেন কি না- জানতে চাইলে গোলাম মোর্তোজা বলেন, এটা আওয়ামী ফ্যাসিস্টরাই করেছে। ওরা যখন ভাঙচুর করে তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো ঘটনা।

তিনি বলেন, ওরা যেটা করেছে যে স্টুডেন্টরা এই প্রোগ্রামের দাওয়াতপ্রাপ্ত ছিলেন তারা জুলাই-আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উত্তর আমেরিকায়। তাদের অনেকের ওপর রাগ, তাদের ডিম নিক্ষেপ করেছে।

গোলাম মোর্তোজা বলেন, কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা ওরা লাথি দিয়ে ভেঙে ফেলেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগালি করেছে; এটাই তাদের বৈশিষ্ট্য।

প্রেস মিনিস্টার বলেন, আমরা একদম নির্বিঘ্নে প্রোগ্রাম করেছি। নির্বিঘ্নে প্রোগ্রাম থেকে বের হয়েছি। হামলাকারীরা কখন এসেছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা যখন কনস্যুলেটে ঢুকেছি তখনই তাদের দেখেছি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা