সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনযাত্রায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

news-image

নিজিস্ব প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার কর্তৃক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনে ও সামাজিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক উপকরণ হিসেবে ১১টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে থাকে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নিন্মবিত্ত অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী সরকার-কর্তৃক এই হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরনকালে বলেন, প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরই উন্নয়নের মূল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগিতা প্রয়োজন।এই সহায়ক উপকরণ সামগ্রী তাদের স্বাভাবিক চলাচল, আত্মমর্যাদা ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সোহানুর রহমান সুমন, সুশাসনের জন্য নাগরিক-সুজন ও জেলা ক্যাব’র প্রচার সম্পাদক উপজেলা ক্যাব’র সভাপতি মাসউদ রানা প্রমুখ।

সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা প্রতিবন্ধী চিকিৎসা ও সাহায্য কেন্দ্র থেকে প্রাপ্ত ১১টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল প্রাপ্তআবেদন সমূহ যাচাই-বাচাই করে ১৩ জন প্রকৃত প্রার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। তিনি জানান, পরবর্তীতে হুইল চেয়ার পাওয়া গেলে আবারো বিতরণ করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।

যাদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু সুফিয়ান, স্বজনপুকুর গ্রামের মো.সিয়াম বাবু, বারাই’র মো. আশরাফুল রহমান, আলাদীপুর গ্রামের দুখু চন্দ্র রায় (ট্রাইসাইকেল), চককবির গ্রামের মো. সাকিব আল হাসান, পাকাপান গ্রামের মো. গোলজার হোসেন, খয়েরবাড়ী গ্রামের সাফিয়া বেগম, রাজারামপুর কলেজপাড়ার মো. আকবার আলী, চোরাইটের মো. রাব্বী হোসেন (ট্রাইসাইকেল), দৌলতপুর গ্রামের মোছা. হিমু আক্তার, শাহাপুর গ্রামের মোছা. হাজেরা খাতুন, দক্ষিন বাসুদেবপুর গ্রামের মো. দুলাল মন্ডল, দৌলতপুর হরহড়ীয়া পাড়ার মোছা. আনোয়ারা বেগম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা