সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালকে হারিয়ে জয়ে ফিরল মেয়েরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রবিবার (২৪ অক্টোবর) প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে মাববুবুর রহমান লিটুর শিষ্যরা। দলের পক্ষে একটি করে গোল করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রিয়া।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে যায়। এদিনের জয়ের সুবাদে তিন ম্যাচে বাংলাদেশের ঝুলিতে ৬ পয়েন্ট জমা পড়ল। তবে আগের মতোই টেবিলের দ্বিতীয় স্থানে তারা। তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান শীর্ষে। আজ দিনের অপর ম্যাচে যারা স্বাগতিক ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে দলটি।

চার দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীরা পাবে শিরোপা। গতকালের দুই ম্যাচের মধ্য দিয়ে প্রথম লীগের খেলা শেষ হলো।

এবার দলগুলোর আরেকবার করে মুখোমুখি হওয়ার পালা। প্রথম পর্ব শেষে শিরোপার দৌড়ে ভারত অনেকটাই এগিয়ে গেছে। কারণ পূর্ণ পয়েন্টের পাশাপাশি গোলগড়ও তাদের বেশ ভালো। তিন ম্যাচের ১৭টি গোল করেছে তারা, হজম করেনি একটিও।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ৬টি গোলের বিপরীতে হজম করেছে ৩টি। প্রতিযোগিতা শেষে শীর্ষ দুই দলের পয়েন্টের হিসেব আসবে। অর্থাৎ এই জায়গাটায় ভারত বাংলাদেশের চেয়ে যোজন-যোজন এগিয়ে এখন। এর অর্থ শিরোপা জিততে হলে বাংলাদেশকে শুধু বাকি তিন ম্যাচে জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলও পক্ষে আসা লাগবে।

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশ প্রথমার্ধে দুই গোল আদায় করে। ৪১ মিনিটে থুইনুই দলকে এগিয়ে নেওয়ার পর ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন প্রীতি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ৩-০ করেন রিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা