সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের ‘নতুন ক্ষেপণাস্ত্র’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তেল আবিবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চালানো হামলায় নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না-তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ইসরাইলি সেনাবাহিনী। মূলত ক্ষেপণাস্ত্রটি ইসরাইল সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলে যায়।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের ওয়েবসাইট ওয়াইনেট নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যা একদিন আগে আরব উপদ্বীপের দেশটির দিক থেকে ছোড়া হয়েছিলে এবং এটি ‘তেল আবিব শহরের কাছে’ অবতরণ করে।

ক্ষেপণাস্ত্রটিতে ‘ক্লাস্টার গোলাবারুদ’ আছে কি না-তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যমটি একটি ভিডিও প্রকাশ করেছে, এতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রকে টুকরো টুকরো হতে দেখা গেছে।

এতে বলা হয়েছে, ফুটেজে প্রদর্শিত প্রজেক্টাইলটি স্পষ্টতই সশস্ত্র বাহিনী ছুঁড়েছিল। তবে সরকার ভিডিওটি নিয়ে এখনো খতিয়ে দেখছে।

এর আগে শুক্রবার ইয়েমেনি বাহিনী ইসরাইলে একাধিক নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে। যার মধ্যে রয়েছে- বেন গুরিওন বিমানবন্দর, তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু এবং তেল আবিব থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের আরেকটি সংবেদনশীল লক্ষ্যবস্তু।

তবে ইসরাইল সরকার যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখছে সেটিকে ইয়েমেনি বাহিনী ‘ফিলিস্তিনি-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করেছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা