,

বানিয়াচংয়ে নির্মাণের আগেই ধ্বসে পড়লো মডেল মসজিদের ছাদ

news-image

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : বানিয়াচংয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ নির্মাণের আগেই ধ্বসে পড়েছে। এ ঘটনার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এই ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে। জানা গেছে, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অনেক জেলা ও উপজেলার মসজিদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বানিয়াচংয়ের মডেল মসজিদটি নির্মাণে অতিরিক্ত সময় লাগছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি)-এর কারণে।

হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সরকারি মূল্য ১৬.১৫ কোটি টাকা এবং চুক্তি মূল্য ১৪.৯৩ কোটি টাকা দিয়ে মসজিদটি নির্মাণ হতে চলেছে। চলতি বছরের ডিসেম্বরে মসজিদটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণে ইতিমধ্যেই দুইবার ছাদ ধ্বসে পড়েছে। তারা বলেছেন, “দেশের অন্যান্য এলাকায় মসজিদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বানিয়াচংয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ধীরগতিতে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে করছে।”
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাতে ছাদ ভেঙে যাওয়ার পর মডেল মসজিদ পরিদর্শনকালে কোন শ্রমিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাদ ধ্বসে পড়ার পর শ্রমিকরা স্থান ত্যাগ করে অন্যত্র গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, “দুইবার ছাদ ধ্বসে পড়ার ঘটনা আমি ডিসি মহোদয়কে অবগত করেছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট