,

বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ওইপি উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম জানান, এটি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি, যা বিদেশে কর্মসংস্থানপ্রত্যাশী ব্যক্তির, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে।

তিনি জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফর্মে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। যার ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ গমন করছেন।

এ ছাড়া, বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) হতে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের নিমিত্ত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার কথা জানা‌নো হয় সংবাদ স‌ম্মেল‌নে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল