,

কবে ও কোথায় বিয়ে করছেন রোনালদো ও জর্জিনা

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এ জুটি ইতোমধ্যেই বাগদান সম্পন্ন করেছেন। ডায়মন্ডের আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ সুপারস্টার, যা সানন্দে গ্রহণ করেন আর্জেন্টাইন মডেল।

তবে ভক্তদের কৌতূহল রয়ে গেছে, কবে হবে রোনালদো–জর্জিনার বিয়ে, আর কোথায় অনুষ্ঠিত হবে সেই বিশেষ আয়োজন। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেননি দুজনের কেউই। তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনের সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন বেশ কিছু ভেতরের খবর।

তার ভাষায়, শুধু আংটি নয়, জর্জিনাকে রোনালদো উপহার দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামী ঘড়ি (মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) এবং দুই খ্যাতনামা ডিজাইনারের পোশাক (মূল্য প্রায় ৩০ হাজার ইউরো)।

বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে গুজমান বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২০২৬ সালের বিশ্বকাপের আগে বিয়ে হবে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত সেই বিশ্বকাপে খেলেই ক্যারিয়ারকে বিদায় জানাতে চান রোনালদো। সেক্ষেত্রে ২০২৬ সালের ১৯ জুলাই বিশ্বকাপ শেষ হওয়ার পরেই বিয়ের সম্ভাবনা বেশি।

বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। গুজমানের মতে, অনুষ্ঠানটি হতে পারে রোনালদোর জন্মভূমি পর্তুগালেই।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই