,

৬ হাজার শিক্ষার্থী ভিসা বাতিল করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন ও নির্ধারিত মেয়াদোত্তীর্ণ থাকার অভিযোগে ৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সংস্থাটি জানিয়েছে, এসব লঙ্ঘনের ‘বড় অংশ’ ছিল হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো (ডিইউআই), চুরি এবং ‘সন্ত্রাসবাদকে সমর্থন’।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর অংশ হিসেবে এসেছে।

যদিও পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানায়নি ‘সন্ত্রাসবাদকে সমর্থন’ বলতে তারা কী বোঝাচ্ছে, তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীকে লক্ষ্য করেছে যারা ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করেছিল। প্রশাসনের দাবি, এরা ‘ইহুদিবিদ্বেষী আচরণ’ করেছে।

৬ হাজার শিক্ষার্থী ভিসার মধ্যে প্রায় ৪ হাজার ভিসা বাতিল করা হয়েছে কারণ ভিসাধারীরা আইন ভঙ্গ করেছে বলে দপ্তরের ব্যাখ্যা।

এ বছরের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। জুনে পুনরায় সাক্ষাৎকার শুরু হলে ঘোষণা দেওয়া হয় যে, সকল আবেদনকারীকে বাড়তি যাচাই-বাছাইয়ের জন্য তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো প্রকাশ করতে হবে।

তারা জানায়, আবেদনকারীদের সামাজিক মাধ্যম খতিয়ে দেখা হবে ‘মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি কোনো ধরনের শত্রুতার ইঙ্গিত আছে কি না’।

পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছিল এমন আবেদনকারীদের শনাক্ত করতে যারা ‘ঘোষিত বিদেশি সন্ত্রাসীদের পক্ষে প্রচার চালায়, সহায়তা করে, অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে; কিংবা বেআইনি ইহুদিবিদ্বেষী হয়রানি বা সহিংসতার সঙ্গে জড়িত থাকে’।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মে মাসে আইনপ্রণেতাদের বলেন, জানুয়ারি থেকে ‘হাজার হাজার’ শিক্ষার্থী ভিসা বাতিল করা হয়েছে বলে তিনি অনুমান করছেন।

তিনি বলেন, আমি সর্বশেষ সংখ্যা জানি না, তবে আমাদের আরও কাজ বাকি আছে। যারা অতিথি হিসেবে এখানে এসেছে এবং আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করছে, তাদের ভিসা বাতিলের প্রক্রিয়া আমরা চালিয়ে যাব।’

ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের এই শিক্ষার্থী ভিসা বাতিলের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা একে যথাযথ আইনি প্রক্রিয়ার ওপর আঘাত বলে অভিহিত করেছে।

ওপেন ডোর্স নামের বিদেশি শিক্ষার্থীদের তথ্য সংগ্রহকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে ২১০টিরও বেশি দেশের ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট