,

নবীনগরে মাদক বিরোধী অভিযানে গ্ৰেফতার ১, ইয়াবা উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসআই/ (নিরস্ত্র) মোঃ শাহ আলম সংঙ্গীয় ফোর্সসহ শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প, কর্তব্যরত এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৩/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১০ ঘটিকার সময় নারুই বাজার এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, নারুই পূর্ব-দক্ষিণ পাড়া মোহাম্মদ শাহজালাল এর মোটর সাইকেল গ্যারেজের সামনে নোয়াগাঁওগামী পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ১৩/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ১৯.২৫ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে এসআই মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী আব্দুর সবুর (৪০), পিতা-মৃত: আঃ হাসেম, গ্ৰাম-নারুই (কাঁচারী বাড়ি), থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার’কে আটক করিতে সক্ষম হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন উক্ত ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে এবং আসামিকে কোর্টে চালান করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট