,

নবীনগরে ট্রলার দুর্ঘটনা দুই দিন পর  লাশ উদ্ধার

news-image
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়  ট্রলার দুর্ঘটনা দুই দিন পর  লাশ উদ্ধার। নবীনগর দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই ড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার হলো আশরাফ উদ্দিন (৪৪) নামের এক যাত্রীর লাশ। নিহত আশরাফ উদ্দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট বিকেলে সোনারগাঁও থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে রওনা হয়। যাত্রাপথে সন্ধ্যা ৭টার দিকে দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রেজার ট্রলারটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও আশরাফ উদ্দিন নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু দীর্ঘ সময় চেষ্টার পরও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার (১২ আগস্ট)  সকালে উপজেলার জয়নগর এলাকায় নদীতে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই