,

‘বার্বি ডল’ হয়ে ধরা দিলেন তাহসানপত্নী রোজা

news-image

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদ। বিয়ের পরই আলোচনায় আসেন এ দম্পতি। বিয়ের পর থেকেই মাঝে মধ্যে দেশের বাইরে ঘুরতে যান তাহসান ও রোজা। তাদের হানিমুন পিরিয়ড যেন শেষেই হয় না।

বিনোদন জগতের এ অন্যতম গ্ল্যামার গার্ল এবার আলোচনায় এলেন এক স্টাইলিশ লুকে ধরা দিয়ে। আলোচিত এ সুন্দরী পেশায় একজন মেকআপ আর্টিস্ট। সে কারণে সামাজিক মাধ্যম ঘিরেই রয়েছে তার কর্মব্যস্ততা। এর বাইরে নিজের ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করে নেন এ রূপটান শিল্পী।

এবার তার নানান স্টাইলিশ মুহূর্ত ও ভ্রমণের স্মৃতি ভক্ত-অনুরাগীদের ছড়িয়ে দিলেন রোজা। আজ রোববার (১০ আগস্ট) ফেসবুকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেই ছবি ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে। রোজা আহমেদের সেই ছবি দেখে ‘বার্বি ডল’ তকমাও উপাধি দিলেন ভক্তরা।

এ তারকা দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে। ভ্রমণে গিয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। তবে এবার রোজার পোস্ট করা ছবিতে শুধু তাকেই দেখা গেল। এ ছবির মাঝ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

রোজাকে ন্যাচারাল লুকে দেখা গেলেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এ রূপটানশিল্পী। সঙ্গে দিয়েছেন পোজ। কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এ গ্ল্যামার গার্ল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।

ছবির মন্তব্যের ঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা বয়ে গেছে। গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডল’-এর সঙ্গেও তুলনা করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন— যেন সাক্ষাৎ ‘বার্বি ডল’। আরেক নেটিজেন লিখেছেন—একদম সিন্ড্রেলার মতো লাগছে। এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসানকেও খুঁজেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড