,

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করা হবে : নৌপরিবহন উপদেষ্টা

news-image

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দেশের যেসব স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় না, লোকসানে চলছে সেসব বন্দর ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে ২৪টি স্থলবন্দর রয়েছে, এর মধ্যে আমরা ৮টি বন্ধের প্রস্তাব দিয়েছিলাম। ইতোমধ্যে ৪টি বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ২০টি চালু থাকলেও এর মধ্যে কার্যকরভাবে চালু আছে মাত্র ১২ থেকে ১৪টি। এসব বন্দরকে আধুনিকায়ন করে কি হবে? যেখানে এক পয়সা আয় নেই। সারাবছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি। তিনি জানান, যেসব বন্দর লাভজনক ও সম্ভাবনাময়, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি কিছু নদীবন্দরও রয়েছে, যেগুলো বেসরকারি খাতে পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়ারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে, সেগুলো তুলে ধরেন এবং উপদেষ্টার কাছে সেগুলোর সমাধান চান। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুণ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল