সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি : নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানী মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

মামদানী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন,আজ আমরা জেনেছি, অ্যান্ড্রু কুয়োমো সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করছেন যদিও এই প্রেসিডেন্ট মুখোশধারী এজেন্ট পাঠিয়ে আমাদের প্রতিবেশীদের রাস্তায় থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং সেই সামাজিক সেবা কেটে দিচ্ছেন, যার ওপর বহু নিউ ইয়র্কবাসী নির্ভর করে।

তিনি আরও বলেন, এটি অযোগ্যতার প্রমাণ এবং আমাদের শহরের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

নিউ ইয়র্ক টাইমস বুধবার জানায়, আটজন সূত্র বলেছে যে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন নির্বাচনে হস্তক্ষেপ করে যাতে মামদানী নভেম্বরের নির্বাচনে জিততে না পারেন।

টাইমস-এর মতে, এক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং নিউ ইয়র্কের কিছু ব্যবসায়ীকে সম্প্রতি প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেছেন মামদানীর কোন প্রতিদ্বন্দ্বী তার মতে ডেমোক্র্যাটিক প্রার্থীকে হারাতে পারে।

টাইমস আরও জানিয়েছে, ট্রাম্প এবং নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী, গত কয়েক সপ্তাহে এক ফোন কলে এই নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। তবে কুয়োমো বৃহস্পতিবার এ প্রতিবেদনের বিরোধিতা করেছেন।

কুয়োমো এক সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করতে পারছি না শেষবার কবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আমি কখনোই তার সঙ্গে মেয়র নির্বাচন নিয়ে কথা বলিনি।

মামদানীর বুধবারের পোস্টে টাইমস প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তার নিজের এক ভিডিও ক্লিপও যুক্ত ছিল, যেখানে তিনি ট্রাম্পকে কুয়োমোর সঙ্গে ‘ষড়যন্ত্র’ করার জন্য তিরস্কার করেছেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই সদস্য বলেন, এটি ডোনাল্ড ট্রাম্প নিজে, যিনি সরাসরি এমন প্রার্থীদের সঙ্গে ষড়যন্ত্র করছেন যারা জনগণকে রক্ষা করার দায়িত্ব ছেড়ে দিয়ে, ওয়াশিংটন ডিসির সেই প্রশাসনের সহায়তায় ক্ষমতা দখল করতে চাইছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা