সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার পতনের বর্ষপূর্তিতে বালিগাঁওয়ে জনতার জোয়ার

news-image

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : ৫ আগস্ট ২০২৫—বাংলাদেশের ইতিহাসে এক গর্বের দিন। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের জুলাই মাসে দেশের নির্যাতিত মানুষ রাজপথে নেমে ফ্যাসিস্ট, দখলদার, স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামী সরকারকে আজকের এই দিনে পালাতে বাধ্য করেছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের বর্ষপূর্তি উপলক্ষে আজ টংগীবাড়ি থমকে দাঁড়ায়—লাখো জনতার পায়ে, গর্জনে, স্লোগানে কেঁপে ওঠে আকাশ-বাতাস।

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে বালিগাঁও কলেজ মাঠ থেকে সকাল ১০টায় শুরু হওয়া বিজয় মিছিল তথা সমাবেশ ও র‍্যালিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টংগীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা সহ আরো অনেক রাজনৈতিক নেতৃবিন্দ এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী।

উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ এই বিজয় মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শুধু টংগিবাড়িই নয়, আশপাশের লৌহজং উপজেলা থেকেও শতশত নেতা-কর্মী এসে একাত্ম হন এই ঐতিহাসিক মিছিলে। এই অংশগ্রহণ ছিল এক ধরনের ঘৃণা প্রকাশ — এক যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধের আগুন।

এই মিছিল কেবল বিজয়ের উৎসব ছিল না—এ ছিল খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন করে শপথ নেবার দিন। জনতার পদভারে বন্ধ হয়ে যায় বালিগাঁও ইউনিয়নের সব প্রবেশপথ। আড়িয়ল থেকে আসা বিলের পাড় সড়ক, নয়গাঁওয়ের প্রবেশপথ, লৌহজংয়ের বালিগাঁও ব্রিজ কিংবা উপজেলা সদর থেকে আসার প্রধান সড়ক—সব জায়গায় শুধু জনতা, জনতা আর জনতা।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কে নেমে আসে স্থবিরতা। লক্ষাধিক মানুষের পদচারণায় টংগীবাড়ি পরিণত হয় এক গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবিতে। এই জনতার ঢল ছিল হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব।

বক্তারা সমাবেশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই বর্ষপূর্তি কোনো উৎসব নয়, এটি জনতার বিজয়ের দিন, আর খুনি হাসিনার রাজনৈতিক কবরের ফলক!” তাঁরা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত, গতিশীল এবং রাজপথে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত। আগামি দিনে বিএনপি জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে এবং জনগণের পাশে থেকে দেশকে মুক্ত করবে ফ্যাসিবাদ, দুর্নীতি ও রাষ্ট্রীয় জুলুমের হাত থেকে।”

বালিগাঁওয়ে যা ঘটেছে, তা শুধু একটি উপজেলার ঘটনা নয়—এ এক প্রতীক। এটা প্রতিফলন করে গোটা দেশের অবদমিত চেতনার, প্রতিবাদী আত্মার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার। সৈরাচারের পতনের বর্ষপূর্তিতে আজ আবারও প্রমাণ হলো, বিএনপিই এদেশের প্রকৃত গণতান্ত্রিক শক্তি। আর খুনি হাসিনার পতন ছিল ইতিহাসের অবধারিত বিচার।

এসময় আরো উপস্থিত ছিলেন, বালিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার,, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিএম মঞ্জু টঙ্গীবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি রিপন মুন্সী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জামাল, বালিগাও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কামাল খান, মোঃ কুদ্দুস হাওলাদার, মোঃ দিন ইসলাম শেখ, টঙ্গিবাড়ি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মারুফ ইসলাম রিমেল, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসলাম সরদার, সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ মুন্না, সাধারণ সম্পাদক রিমন মাল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০