বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ দিন বন্ধের পর মাইলস্টোনে শুরু হলো পাঠদান কার্যক্রম

news-image

স্টাফ রিপোর্টার : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে শুরু হয়েছে পাঠদান। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ক্যাম্পাসে প্রথম দুই দিন দোয়া মাহফিল ও মানসিক প্রশমন ও কাউন্সেলিং চলেছে। আজ থেকে ক্লাস শুরু হয়েছে।
শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে। তবে ক্লাস করতে কাউকে জোর করা হয়নি।

অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা