সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

’ফ্লাইট এক্সপার্ট’ কর্মকান্ডে মামলা : গ্রেপ্তার ৩ কর্মচারী, তবে খোঁজ নেই মালিকের

news-image

অনলাইন ডেস্ক : অনলাইনে উড়োজাহাজের টিকেট বুকিংয়ের প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’র মালিকপক্ষের বিরুদ্ধে গ্রাহকের টাকা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগে মামলা হওয়ার পর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদের কোনো খোঁজ এখনো মেলেনি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে পুলিশকে ধারণা দিয়েছেন কর্মীরা। এর আগে, শনিবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট। সেই সঙ্গে কোম্পানির এমডি সালমানের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এই খবর চাউর হওয়ার পর কোম্পানির গ্রাহক, টিকেট বিক্রেতা, এজেন্সি মালিক, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন, তারা শনিবার দিনভর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে ভিড় করেন। পরে রাতে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক বিপুল সরকার। সেখানে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

মামলা হওয়ার পর পুলিশ গত শনিবার দিবাগত রাতে ফ্লাইট এক্সপার্টের তিনজন কর্মীকে গ্রেপ্তার করে। তারা হলো- কোম্পানির হেড অব ফাইনান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)। মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দীন বলেন, বিপুল সরকারের করা মামলায় গ্রেপ্তার ওই তিন কর্মীসহ ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রাশিদ এবং তার বাবা এম এ রাশিদকে আসামি করা হয়েছে। এর আগে, শনিবার রাতে গ্রেপ্তার হওয়া সাঈদ আহমেদ মতিঝিল থানায় একটি জিডি করেন। গ্রেপ্তার হওয়া ওপর দুজনও তার সঙ্গে জিডি দায়ের করতে মতিঝিল থানায় গিয়েছিলেন। সেখানেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জিডিতে সাঈদ অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবারসহ বিদেশে ‘পালিয়ে’ যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোম্পানি বন্ধের কথা জানান।

ফ্লাইট এক্সপার্ট মক্কা গ্রুপের একটি কোম্পানি। ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রশিদের বাবা এম এ রশিদ দেশের ট্রাভেল এজেন্সি খাতের পুরনো ব্যবসায়ী। মক্কা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে দীর্ঘদিন ধরে তারা টিকেটিং, হজ ও ওমরার বিভিন্ন প্যাকেজ পরিচালনা করে আসছিলেন। সেই অভিজ্ঞতা থেকে ২০১৭ সালের মার্চে তারা বাংলাদেশে অনলাইনে টিকেট কাটার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট চালু করেন। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট বুকিং, হোটেল রিজারভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মত সেবাও দিচ্ছিল এই কোম্পানি। সাশ্রয়ী মূল্যে টিকেট বুক করার সুবিধা দেওয়ায় ফ্লাইট এক্সপার্ট গ্রাহকদের কাছে বেশ পরিচিতি পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার