,

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

news-image

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. স্বপন মিয়া নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৩ আগস্ট) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

দণ্ডপ্রাপ্ত স্বপন কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় স্বপন দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আসলাম খান ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই