,

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

news-image

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা : গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শওকত আলী ভাটপাড়া গ্রামের কাজী ফয়েজ উদ্দিনের ছেলে।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলাধীন নিমের গাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে।‌

মৃত শওকত আলীর ভাই শহিদুল ইসলাম জানান, তার ভাই শওকত আলী আজ সকালে জমিতে সেচ দেওয়ার জন্য নিমের গাড়ির মাঠে যান।

পাম্পটি সঠিকভাবে কাজ না করলে বিষয়টি খতিয়ে দেখার সময় জানতে পারেন, বিদ্যুতের আর্থিংয়ের তারটি ছিঁড়া। আর্থিংয়ের তারটি জুড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, উপজেলার ধানখোলা ইউনিয়নে ভাটপাড়া গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের