,

স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা হামাসের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত এবং যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, “যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তাদের প্রতিরোধ ও সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ হিসেবে থাকবে।”

যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র, যেটির রাজধানী হবে জেরুজালেম— প্রতিষ্ঠিত না হতে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না বলে জানিয়েছে তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

তার এ দাবির পরই বিবৃতি দিয়েছে হামাস। তারা বলেছে, স্বাধীন ফিলিস্তিন গঠন না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে এবং তারা কেউ অস্ত্র সমর্পণ করবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের একগুয়েমির কারণে চুক্তি করা সম্ভব হয়নি। অপরদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। হামাস জানিয়েছে, যতদিন গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি ভালো না হবে ততদিন তারা দখলদারদের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

সূত্র: আলজাজিরা

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই