সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রঙ কোনো বিষ নয়’: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের রায়ে ক্রিস্টি নোয়েমের তীব্র সমালোচনা

news-image

ট্রাম্প প্রশাসন শুক্রবার আরেকটি আদালতের ধাক্কা খেল, যখন সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক একদল অভিবাসীর জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) শেষ করার পরিকল্পনা আটকে দেন।

মার্কিন জেলা বিচারক ট্রিনা থম্পসন ৩৭ পৃষ্ঠার এক রায়ে বলেন, নিকারাগুয়া, হন্ডুরাস ও নেপালের অভিবাসীদের লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপটি সম্ভবত ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক বিদ্বেষ’ থেকে প্রভাবিত, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনী লঙ্ঘন করছে, ফক্স নিউজ জানিয়েছে।

রায়ে বলা হয় ‘রঙ কোনো বিষ নয়, কোনো অপরাধও নয়’। তাই, মামলার বাদীরা পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করেছেন যে তারা পঞ্চম সংশোধনী সংক্রান্ত মামলায় জয়ের সম্ভাবনা রাখেন।

এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাসরত ও কর্মরত ৬০ হাজারের বেশি টিপিএসধারী অভিবাসী সুরক্ষা পাবেন, যাদের মধ্যে হন্ডুরাস ও নিকারাগুয়ার অভিবাসীদের স্ট্যাটাস সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা ছিল।

রায়ে বিচারক স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েমের মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন, যেখানে তিনি অনথিভুক্ত অভিবাসীদের ‘আক্রমণকারী’ বা ‘অপরাধী’ বলে আখ্যা দেন। বিচারকের ভাষায়, এসব মন্তব্য ‘বৈষম্যমূলক বিশ্বাসকে জিইয়ে রাখে যে কিছু নির্দিষ্ট অভিবাসী জনগোষ্ঠী সাদা জনসংখ্যাকে প্রতিস্থাপন করবে।’

থম্পসন বলেন, যদিও সচিবের মন্তব্যগুলো ‘নির্দোষ বা সামান্য আক্রমণাত্মক’ মনে হতে পারে তাদের কাছে যারা লক্ষ্যভুক্ত গোষ্ঠীর সদস্য নন, কিন্তু প্রকৃতপক্ষে এসব মন্তব্য ‘অসহনীয়ভাবে অপমানজনক বা হুমকিস্বরূপ, যখন লক্ষ্যভুক্ত গোষ্ঠীর সদস্যের দৃষ্টিকোণ থেকে বোঝা হয়।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা