শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে রজনীকান্ত’র ‘কুলি’, পোস্টারেই চমক

news-image

বিনোদন প্রতিবেদক : দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত’র ভক্তদের জন্য সুখবর—অবশেষে আসছে বহু প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কুলি’। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স ঘোষণা দিয়েছে, সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট, আর ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর বরাতে জানা গেছে, ট্রেলার ঘোষণার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি তারকাবহুল পোস্টার, যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং আরও অনেক তারকাকে।

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে ‘বিদ্রূপে বিদ্রোহ’
সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। ট্রেলার আসবে ২ আগস্ট। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’

এই ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট। অনুষ্ঠানটি হবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। এতে ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমার কাহিনি একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে কেন্দ্র করে, যিনি তার পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান চক্রকে।

তারকাবহুল এই ছবিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেকে। ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে পূজা হেগড়েকে। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আমির খানের অন্তর্ভুক্তি, যা ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে।

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর