,

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, জুলাই যোদ্ধাদের হুঁশিয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। পাশেই পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

পূর্বাচল প্রকল্পে দুর্নীতি: শেখ হাসিনা ও তাঁর ছেলে–মেয়ের বিচার শুরু

জুলাই যোদ্ধাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এখনো সরকার তাদের দাবি মেনে নেয়নি। আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য জুলাই সনদের স্বীকৃতি নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।

তাদের বক্তব্য, “জুলাই সনদ কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” তারা আরও জানান, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে টানা অবস্থান কর্মসূচিতে যাবেন।

এদিকে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড