,

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগে সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন তাসকিন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন এবং ভক্তদের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

অবশেষে গতকাল বুধবার বিষয়টির মীমাংসা হয়েছে। গণমাধ্যমে কথা বলার সময় সৌরভ জানান, দুই পরিবারের আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

সৌরভ বলেন, ‘বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আজ দুই পরিবার বসে মুচলেকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিয়েছে। এর আগে আমি অভিযোগ তুলে নিইনি বা ক্ষমাও চাইনি। আজ পারিবারিকভাবে সমাধান হয়েছে। শুরুতেই যদি এভাবে মীমাংসা হতো, তাহলে পরিস্থিতি এতটা বাড়ত না।’

তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেন সৌরভ। তিনি বলেন, ‘তাসকিন আমার ছোটবেলার বন্ধু। দেশের জন্য ওর অনেক কিছু দেওয়ার আছে, সেজন্য শুভকামনা জানাই। তবে আমি এখন ওকে একজন খেলোয়াড় হিসেবেই দেখি। ব্যক্তিগতভাবে কিছুটা ট্রমাটাইজড, তাই সময় লাগবে নিজেকে গুছিয়ে নিতে।’

এ বিষয়ে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘তাসকিনের পরিবারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল, অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে মুচলেকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই অভিযোগ করা হয়েছিল, যেন ভবিষ্যতে এমন কিছু না ঘটে। এখন উভয় পরিবার ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিষয়ে একমত হয়েছে।’

এর আগে ঘটনার শুরুতে তাসকিন দাবি করেন, ‘আমার সঙ্গে কোনো ঝগড়া হয়নি। ও আমার নাম উল্লেখ করলেও ঘটনাটি ছিল আমার দুই বন্ধুর মধ্যে। এটি আমার, আমার পরিবার এবং বন্ধুর জন্য অপমানজনক। গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের