,

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিয়ে হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

১১ দিনের অভিযান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা (অভিযান) করা হয়। এখন আপনারা এ ইনফরমেশনের জন্য আমাকে তাড়াতাড়ি ধরেছেন। ওখানে দরকার হয়েছে বলে ধরেছে।’

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে। কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট