,

বাংলাদেশি ইলিশ চেয়ে কলকাতার ব্যবসায়ীদের চিঠি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি ইলিশ চেয়ে কলকাতার ব্যবসায়ীদের চিঠি
আর মাত্র কয়েক মাস পরেই আসছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৯ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে।

চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা শুরু হওয়ার আগেই যেন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। পাশাপাশি সময়সীমা তুলে নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

ভারতের অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ চিঠিতে উল্লেখ করেন, গত বছর বাংলাদেশ ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিলেও, ইলিশ গিয়েছিল ৫৭৭ মেট্রিক টন।

এর কারণ হিসেবে তিনি বলেন, ইলিশ রফতানির জন্য নির্ধারিত ৩০-৪৫ দিনের সময়সীমা যথেষ্ট নয়। তাই এবার যেন সময়সীমা না বেঁধে দেওয়া হয়, সে অনুরোধও জানানো হয়েছে।

অনুরোধের চিঠিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের আসন্ন দুর্গাপূজা শুরু হওয়ার আগে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করছি।

এ বিষয়ে হাওড়ার ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন, প্রতিবছর আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি। এবারও করেছি। যেহেতু এই বছর দুর্গাপূজা সেপ্টেম্বরেই, তাই আগেভাগেই মাছের ব্যবস্থা করা দরকার।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট