,

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : শুল্ক ইস্যু নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় আলোচনা শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

এর আগে দুপুর সাড়ে ১২টায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়। বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসির প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধিদল আজ সকালে ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতিনিধিদলে আরও আছেন- প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের