,

বিপৎসীমায় তিস্তার পানি, বন্যার শঙ্কা

news-image

লালমনিরহাট প্রতিনিধি : উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় তিস্তার পানি বিপৎসীমার বরাবর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

সন্ধ্যা ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল ৫২.১৫ মিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) বরাবর রেকর্ড করা হয়।

কাউনিয়া পয়েন্টে পানির সমতল ছিল ২৮.৭২ মিটার (বিপৎসীমা ২৯.৩০ মিটার)। অর্থাৎ বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। অন্যদিকে ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ১৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বিকেল ৩টা পর্যন্ত তিস্তার ডালিয়া পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচে। আর কাউনিয়া পয়েন্টে ছিল ৬৩ সেন্টিমিটার নিচে। তিন ঘণ্টার ব্যবধানে ডালিয়া পয়েন্টে পানির উচ্চতায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। পাটগ্রামের দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জের ভোটমারী, শৈইলমারী, নোহালী, আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী ও সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী ও গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে এটি দীর্ঘস্থায়ী বন্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। তিস্তার পানি আজ রাতের মধ্যে ২০ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই