,

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক জসীমের ছেলেও জনপ্রিয় রক ব্যান্ড ওউনড’র ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রতুল আর নেই। আজ রবিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর এক জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ড সদস্য সিয়াম।

তিনি বলেন, ‘জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে তাকে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

সিয়াম জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তার দাফনের সিদ্ধান্ত জানানো হবে।

বলা দরকার, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। শ্রোতামহলে নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তারা। ২০১৪ সালে তাদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কির জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট