,

সব দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা উচিত নয়: আখতার

news-image

অনলাইন ডেস্ক : সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত নয় বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেছেন, ‘সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না। এর আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে। নিশ্চিত হতে হবে লেবেল প্লেয়িং ফিল্ড। বাহাত্তরের মূলনীতিগুলো বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো এক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। এ নিয়ে সবার মতামত নিতে হবে। এর আগে জুলাই সনদ প্রণয়ন ও ঘোষণা করতে হবে।

আখতার আরও বলেন, ‘স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে সব দল একমত। আমরা বলেছি পুলিশকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিগত দিনে আওয়ামী লীগ পুলিশকে পুলিশ লীগে পরিণত করেছিল।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড