সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নির্বাচন নিয়ে বিএনপির নতুন প্রস্তাব

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে সংরক্ষিত ৫০ নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে সাধারণ আসনে নারীদের ৫ শতাংশ মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছে দলটি।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৯তম দিনের আলোচনা বিরতিতে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যমান ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখার পক্ষে আমরা। যেহেতু আসন্ন নির্বাচনের আগে সংবিধান সংশোধিত হচ্ছে না সংসদ ছাড়া। তাই আগামী নির্বাচন মৌখিকভাবে ৩০০ আসনের ভিত্তিতে ৫ শতাংশ অর্থাৎ ১৫টি আসনে রাজনীতিক দলগুলো নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেবে।’

তিনি বলেন, ‘সংবিধান যখন সংশোধন হবে, তার ভিত্তিতে নির্বাচন ৩০০ আসনের ভিত্তিতে আরও ১০ শতাংশ অর্থাৎ ৩০টি আসনে নারীদের সরাসরি নির্বাচনের মনোনয়ন দেওয়ার কথা প্রস্তাব করেছি। প্রত্যেক দল যেন সেই বিধান রাখে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসনসহ সরাসরি ৩০টি নিয়ে মোট ৮০টি হবে। এভাবে যদি নারী সমাজের অগ্রগতি লক্ষ করা যায় এবং জাতীয় ভিত্তিতে যদি জনমত আসে, তখনকার বিবেচনায় তার পরবর্তী পার্লামেন্ট হয়তো এই সরাসরি নির্বাচন বিধানটা আরও সম্প্রসারিত করতে পারে। এই প্রস্তাব রেখেছি আমরা।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা