,

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আরএকে সিরামিক্স কারখানার শ্রমিকরা।

আজ রবিবার সকাল সাড়ে ৬টা থেকে ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধি, ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না।

এদিন সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, কোম্পানীতে থাকা উচ্চপদস্থ সকল কর্মকর্তা-কর্মচারী ভারতের নাগরিক। তাদের অপসারণ, প্রতি মাসে হাজিরা বোনাস ১৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বয়স্কভাতাসহ পুরাতন সকল সুযোগ-সুবিধা পুনরায় চালু করাসহ ১০ দফার সকল দাবি পূরণ করতে হবে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট