সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের ভেন্যু ও তারিখ ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে অনুষ্ঠেয় এশিয়া কাপের তারিখ ও ভেন্যু ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন এসিসি প্রেসিডেন্ট। বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলেও জানান তিনি।

নকভি লিখেছেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতে পুরুষ এশিয়া কাপ ২০২৫-এর তারিখ নিশ্চিত করতে পেরে আনন্দিত। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা ক্রিকেটের এক দর্শনীয় প্রদর্শনীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি! বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশিত হবে।’

জানা গেছে, এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দেশ। তারা হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। সেপ্টেম্বরের শেষ রবিবারে ফাইনালসহ মোট ১৯টি ম্যাচ খেলা হবে।

ধারণা করা হচ্ছে, এই টুর্নামেন্টে একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান। ফলে তাদের তিনটি ম্যাচে দেখা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ, গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং পাকিস্তান-ভারত উভয় দল সফল হলে তাদের দেখা হতে পারে ফাইনালে। এবারের খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত, আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এটি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা