,

ঢাকার বায়ুর মানে উন্নতি

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার বায়ুমানে আজ শনিবার উন্নতি হয়েছে। এদিন বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৯তম অবস্থানে রয়েছে শহরটি। আজ ঢাকার একিউআই স্কোর ৬৯ তথা শহরটির বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

স্থানীয় সময় সকাল ৯টা ৫১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, আজ ১৮৪ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। এর পর ১৭৩ স্কোর নিয়ে কানাডার মন্ট্রিল চতুর্থ স্থানে রয়েছে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেডান, স্কোর ১৬৩। একই স্কোর নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং সপ্তম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই