,

আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ৩৪

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ ফারহান (১৩) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হলো বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে জারিফ মারা যায়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জারিফের শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। লাইফ সাপোর্টে ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে আজ মারা যায়।এ নিয়ে ঘটনাটিতে শুধু বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হলো।

ডা. শাওন বিন রহমান আরও বলেন, ‘ইনস্টিটিউটে এখন ভর্তি আছে ৩৯ জন। তাদের মধ্যে চারজন আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে।’

জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত জারিফ। তাদের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। তার দুই ছেলে-মেয়ের মধ্যে জারিফ ছিল ছোট। পরিবার নিয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর, ৫ নম্বর রোডে থাকেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় মোট ৫০ জন আহত হয়েছেন এবং ৩৩ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৪০ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আটজন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

এ ছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন করে ভর্তি আছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই বেলা সোয়া একটার দিকে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়ে এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই