,

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় চীনা চিকিৎসকের পূর্ণ সহায়তার আশ্বাস

news-image

কূটনৈতিক প্রতিবদেক : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশের প্রতি পূর্ণ সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে চীনা চিকিৎসক দল।

আজ শনিবার বাংলাদেশের চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

চীনা দূতাবাসের এক কুটনৈতিক জানান, বাংলাদেশে সফররত উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসক দল বাংলাদেশ ইনস্টিটিউট অফ বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কাজ অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ এবং আহতদের নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ প্রদান করেছেন, রোগীদের অবস্থা পরীক্ষা করেছেন, ক্ষত পরিষ্কার এবং ড্রেসিং পরিবর্তনে সাহায্য করেছেন এবং অস্ত্রোপচারের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

চীনা পক্ষ জোর দিয়ে বলেছে যে, তারা আহতদের চিকিৎসায় বাংলাদেশি পক্ষকে সমর্থন ও সহায়তা করার জন্য যা কিছু করা সম্ভব তা করতে ইচ্ছুক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট