,

‘হাসিনার চেয়ে বড় মিথ্যাবাদী, অভিনেতা কোথাও খুঁজে পাবে না’

news-image

অনলাইন ডেস্ক : শেখ হাসিনাকে মিথ্যাবাদী ও বড় অভিনেতা বলে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, ‘তুমি তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় অভিনেতা আর কখনও খুঁজে পাবে না!’

ফারুকী লেখেন, ‘যদি তোমার কোন সন্দেহ থাকে, তাহলে জুলাই মাসের মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের ভিডিওগুলি দেখে নাও!’

সব শেষ তিনি লেখেন, ‘অবিশ্বাস্য!’

 

সংস্কৃতি উপদেষ্টা যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে গত জুলাই মাসে মেট্রোরেল পরিদর্শন এবং হাসপাতাল ভ্রমণের পর পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আগুন দাউ দাউ জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টারে করে পানি দিলাম।’

ভিডিওতে হাসিনার বক্তব্যের পাশাপাশি হেলিকপ্টার থেকে ছাত্র-জনতার উপর গুলি করতে দেখা যায়।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই