সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পর দেখা মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০ বছর পর দেখা মিলল বিলুপ্ত হয়ে যাওয়া এক সাপের। আকারে এটি বিশ্বের সবচেয়ে ছোট সাপ।দেখলে মনে হবে হয়তো কোনো পোকা। সম্প্রতি ক্যারিবীয় দ্বীপ বারবাডোজে পাওয়া গেছে সাপটি।

দ্য বারবাডোজ থ্রেডস্নেক নামে এই সাপটি বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। তবে তাদের ধারণা ভুল প্রমাণ করে আবারও ফিরে এসেছে বিরল প্রজাতির এই সাপ।

সাপটি পূর্ণ বয়সকালে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটির শরীর অনেক পাতলা হয়ে থাকে। বিজ্ঞানের কাছে হারিয়ে যাওয়া চার হাজার ৮০০ উদ্ভিদ, প্রাণী ও ছত্রাক প্রজাতির তালিকায় রয়েছে থ্রেড সাপ।

বার্বাডোসের পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কনর ব্লেডস বলেন, ‘যদি থ্রেড স্নেকের প্রজাতির সংখ্যা খুব ঘন না হয়, তাহলে তাদের সঙ্গী খুঁজে পাওয়ার ক্ষমতা নিয়ে আমি চিন্তিত। বিশেষ করে যদি তাদের আবাসস্থল হুমকির মুখে রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা