,

নাসিরনগরে ১৩৫  দিনে কুরআনে হাফেজ হলেন ১০ বছর বয়সী ফজলে রাব্বুল ।।  মিলাদ ও দোয়া মাহফিল

news-image

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ মাস ১৫ দিনে অথ‍্যাৎ ১৩৫ দিনে হাফেজ ফজলে রাব্বুল কুরআন হেফজ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।   শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল ও এতিমখানা হযরত ফাতেমাতুজ জাহেরা ( রহঃ) সুন্নীয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে  মাদ্রাসা প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম(শিরু) এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি  ছিলেন  মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।  মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায়  বিশেষ অতিথি  ছিলেন নবীনগর নারায়নপুর ডি এস কামিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা মুফতি জাবেদুর রহমান সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি  মোঃ আমিনুল ইসলাম আমিন, সাধারণ সম্পাদক  শেখ কাউসার আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন।

মাদ্রাসার প্রধান শিক্ষক  হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকিরের সার্বিক তত্ত্বাবধানে এসময়   মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গসহ  শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন  পীরজাদা মাওলানা মুফতি কাজি আলাউদ্দিন আহমেদ।

মাদ্রাসা সূত্রে জানা যায়,বাবার স্বপ্ন পূরণে মোহাম্মদ ফজলে রাব্বুলকে কুরআন হাফেজ বানাবেন । সেই লক্ষ্যে  নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের  শ্রীঘর গ্রামে মোহাম্মদ ফরিদ মিয়া ও  পারভীন বেগম দম্পতি তাদের  ১০ বছর বয়সী সন্তান  ফজলে রাব্বুলকে ভর্তি করেন  স্থানীয় শ্রীঘর চকবাজার হযরত শাহজালাল (রহঃ) দারুল সুন্নাহ হাফিজিয়া হিফজুল কোরআন মডেল  মাদ্রাসায়  । হিফজ্ বিভাগের ভর্তি হয়ে  মাত্র ১৩৫  দিনে ৩০ পারা পবিত্র কুরআন মুখস্ত করে হাফেজ হন মোহাম্মদ ফজলে রাব্বুল । তার এমন কৃতিত্বে খুশি তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা আর স্নেহ ভালাবাসায় অল্প সময়ে কুরআনের হাফেজ হতে পেরেছে বলে জানায় ফজলে রাব্বুল । ভবিষ্যতে একজন বড় আলেম হওয়ার ইচ্ছা তার।

মাদরাসার প্রধান শিক্ষক  মুহুতামিম হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির  বলেন, ফজলে রাব্বুল  খুব মেধাবী ছাত্র, মনোযোগী এবং মেহনতী। তার এই মেহনত যদি সে ধরে রাখতে পারে তাহলে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট