সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে ইরানে প্রবেশের সময় পাক-ইরান সীমান্ত থেকে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও সীমান্তরক্ষী বাহিনী (এফসি)। বুধবার বেলুচিস্তানের চাগাই জেলার তাফতান সংলগ্ন মাশকেল এলাকায় যৌথ অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। খবর সামা টিভির।

সরকারি সূত্র জানায়, মাশকেল একটি প্রত্যন্ত সীমান্ত অঞ্চল, যা অনিয়মিত অভিবাসনের জন্য পরিচিত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আটক হওয়া ব্যক্তিরা চলতি বছরের জুন ও জুলাই মাসে বৈধ ভিসায় পাকিস্তানে প্রবেশ করলেও পরে তারা উপযুক্ত কাগজপত্র বা অনুমোদন ছাড়া অবৈধভাবে ইরানে ঢোকার চেষ্টা করেন।

সীমান্ত এলাকার এক অনাবৃত পথ দিয়ে তারা যাত্রা করার সময় নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা ইরানে প্রবেশের জন্য বৈধ কোনো ভ্রমণ নথি দেখাতে পারেননি।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘৩৩ জনকেই ঘটনাস্থল থেকে আটক করে পরবর্তী তদন্তের জন্য এফআইএ-এর কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই দলটি একটি আন্তঃসীমান্ত মানব পাচার চক্রের অংশ হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা