,

দুবাইয়ে গ্রেপ্তারের পর দেশে আনা হলো মহসিনকে

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় অভিযুক্ত মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআইর নরসিংদী জেলার ইনচার্জ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন।

গ্রেপ্তারকৃত মহসিন (৪৬) শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকার আয়োছ আলীর ছেলে।

এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘২০২৩ এর ফেব্রুয়ারির শেষ দিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় মহসিন মিয়াসহ আরো দুইজন। পরে গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবীদ হারুনুর রশিদ খান।’

তিনি আরও বলেন, ‘রশিদ খানের মৃত্যুর আগেই তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ২০২৩ এর ২৩ জুন এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে দুবাই পালিয়ে যায় মামলার আসামি মহসিন।’

মোস্তাইন হোসেন আরও বলেন, ‘গত ২০ জুলাই ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনে পুলিশ। পরদিন ২১ জুলাই আদালতে সোপর্দ করলে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড