,

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের উপযুক্ত শাস্তি চায় বিএনপি

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় দেশের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও এত দিন পর সরকার তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সেটাই আমরা আশা করি।’

খায়রুল হককে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের এক বিশাল শত্রু, যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন একটি বড় পদে থেকে এবং সেই পদে থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে ওই জায়গাটাতে বসে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড