,

বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে প্রত্যাহার করে নতুন পদে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মো. আহসান হাবীবকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের নতুন পরিচালক করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ঘটনায় ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মো. আহসান হাবীবকে পূর্বের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড