,

গুজবে কান না দেওয়ার অনুরোধ বিমান বাহিনী প্রধানের

news-image

সামাজিক মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর তিনি এ অনুরোধ করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, ‘দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না।’

উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিল বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন, বলেন তিনি।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে- সেটিই এখন মূল লক্ষ্য।

‘ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে এটা দু:খজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনা দুর্ঘটনাই’, বলেন তিনি।

বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না জানিয়ে এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ খাঁন বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফটাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।’

তিনি বলেন, ‘প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড