,

৪ উইকেট হারিয়ে মিরপুরে ধুঁকছে বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : সিরিজ জয়ের লক্ষ্যে নেমে মিরপুরে কাঁপছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন। শুরুটা হয় নাঈম শেখের বিদায়ের মধ্যে দিয়ে। তানজিদ হাসান তামিমের জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ওপেনার।

ওপেন করতে নেমে ইনিংসের হাল ধরার বিপরীতে অযথা স্কুপ খেলতে গিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। দলীয় ৫ রানের সময় ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের গ্লাভসে বন্দি হন তিনি।

৩ রান করা নাঈম ফেরার পর ফেরার পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন লিটন দাস। তবে অধিনায়কও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি।

ব্যক্তিগত ৮ রানের সময় ছক্কা হাঁকাতে গিয়ে বাঁহাতি পেসার সালমান মিজার বলে হাসান নওয়াজকে ক্যাচ দেন।

অধিনায়ক ফিরতেই নিজের সর্বনাশ ডেকে আনেন তাওহিদ হৃদয়। দলীয় ২৫ রানের সময় মিড অফে বল ঠেলে প্রান্ত বদল করার চেষ্টা করলে নন স্ট্রাইক প্রান্তে তার আসার আগে উইকেট ভেঙ্গে দেন পাকিস্তানের অধিনায়ক আগা সালামান। এতে রানের খাতা খোলার আগেই তার ইনিংসের ‘মৃত্যু’ হয়।

দলীয় খাতায় ৩ রান যোগ হতে না হতেই সতীর্থদের পথ অনুসরণ করেন প্রথম ম্যাচের জয়ের নায়ক পারভেজ। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো ব্যাটার। এতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে ধুঁকছে বাংলাদেশ।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ ‍উইকেটে ৩৮ রান। ৯ রান করা জাকের আলী অনিকের সঙ্গে ক্রিজে আছেন ২ রানে ব্যাটিং করা শেখ মেহেদী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের