,

এমন চাপ আগে দেখিনি: বাণিজ্য সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ নিয়ে বাংলাদেশের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এমন চাপ এর আগে কখনো দেখা যায়নি। বাণিজ্য মন্ত্রণালয় বেকায়দায় পড়েনি। এ ধরনের পাল্টা শুল্কারোপের ইতিহাস নেই।

গতকাল রবিবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ ১১টি মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ বাড়তি শুল্ক কমাতে বাংলাদেশ কী কী পদক্ষেপ নেবে, তা নিয়ে অবস্থানপত্র চূড়ান্ত হচ্ছে। তৃতীয় দফায় সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি যুক্তরাষ্ট্র বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)।

বাণিজ্য সচিব বলেন, ১৯৪৭-এর পর থেকে উন্নত দেশগুলোর ইতিহাস ছিল গরিব দেশগুলোকে ছাড় দেওয়া। তার পরও দেখা গেল অনেক উন্নত দেশ ছাড় দেয়নি। তখন কোটা দেওয়া হলো। পরে দেখা গেল কোটায় সমস্যা হচ্ছে। এরপর কোটা তুলে দিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) কোটামুক্ত বাজার সুবিধা দিল। কিন্তু কখনো উচ্চ শুল্ক বসানো হয়নি। এখন যুক্তরাষ্ট্র যে পরিস্থিতি তৈরি করেছে, এটা যে বিশেষ অবস্থা তা বুঝতে হবে। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবস্থানপত্র দিয়েছি। এখন কিছু বিষয় আছে যেগুলো কান্ট্রি স্পেসিফিক। যেমন- আমার দেশের জন্য যেটা সেটা তো চীন, জাপান, ভিয়েতনাম কারও জন্য হবে না।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্যসংক্রান্ত ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে বাংলাদেশের। এ কারণে যুক্তরাষ্ট্রের কিছু পণ্য এ দেশে প্রবেশাধিকার সহজ করা, শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাণিজ্যের বাইরের বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টার কার্যালয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনা শুরুর আগে দেশের ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নেওয়া শুরু করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে ব্যবসারত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর শুল্কের হার কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনা করবে বাংলাদেশ। এ জন্য প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই