,

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।

নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।’’

২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই