,

সেদিনও কেউ ‘বেইল’ দেয় নাই, আজকেও না: নিপুন

news-image

বিনোদন প্রতিবেদক : অন্যায় আর অপরাধের বিরুদ্ধে বরাবরই সোচ্ছার ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুন। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত ছাত্র-জনতার পক্ষে ছিলেন এই নির্মাতা। নেটদুনিয়ার পাশাপাশি ছিলেন রাজপথেও। কথা বলে গেছেন দেশের মানুষের হয়ে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটে। এরপরও নিশ্পুচ ছিলেন না নিপুন। কথা বলে গেছেন টালমাটাল দেশটাকে নিয়ে। সবাইকে এক হয়ে দেশ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

বর্তমানেও দেশের যেকোনো ঘটনা, অন্যায় কিংবা সামাজিক নানা কর্মকাণ্ডে প্রায়ই কথা বলে থাকেন নির্মাতা আশফাক নিপুন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়েও মুখ খুললেন এই নির্মাতা।

তার কথায়, ‘গত বছর এই দিন ওরা দিল কারফিউ, আজকে ডাকল হরতাল। সেই দিনও কেউ বেইল দেয় নাই এদের, আজকেও না। বড় গলায় দাবি করা ৪০% ভোটার হরতাল মানলেও হইত। ওরাও বের হইছে যার যার কাজে। স্যাড!’

নিপুনের এমন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। অনেকেই মছার ছলে নানা কথা বলছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, কোথায় হরতাল চলছে? অনলাইনে!

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই