শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে উবার চালককে মারধর, আটক নোবেল

news-image

বিনোদন ডেস্ক : এবার মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল।

এদিকে উবার চালক জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হওয়ায় নোবেল তাদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন, ‘নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২৪ জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব তাকে জামিনের আদেশ দেন। আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত।

উল্লেখ্য, গত ২০ মে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর